সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ অসুস্থ্য ৪৩ জন
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪৫ বার।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ১০ তলা বিশিষ্ঠ ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সোয়া একটার দিকে বেসমেন্টের একটি ঘরে অক্সিজেন সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীসহ অনেকেই অসুস্থ্য হওয়ার খবর পাওয়া গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ৪৩ জনের মত রোগী ও তাদের স্বজনরা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীসহ অনেকেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত রোগীদের উদ্ধার করে পাশ্ববর্তী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, হার্ট ফাউন্ডেশানসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস, বিজিব এবং পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রচন্ড ধোঁয়ার কারনেই অনেকেই অসুস্থ হয়ে পড়ে।
সাতক্ষীরায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রন কাজ শুরু করে। পরবর্তীতে আরো চারটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। কোন হতাহতের ঘটনা নেই।
হাসপাতালের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিচ তলায় আগুন লাগার খবর শুনে আমরা তিনতলা থেকে নিচে নেমে আসি। এরপর রোগীদের দ্রুত সরিয়ে অন্যত্র নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি এবং পুলিশের সদস্যরা পৌঁছে কয়েকটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে । অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...
প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ