শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২২৪ বার।
সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। মিরপুরে হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচের একদিন আগে দল ঘোষণা করল বাংলাদেশ। আগের দুই ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত রেখেই ঘোষণা করা হয়েছে ৩য় টি-২০ এর দল।
প্রথম দুই ম্যাচের দলের ওপরই আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। এই সিরিজে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন আবদুল গাফফার ও রিপন মণ্ডল।
প্রথম ম্যাচে রিপন সুযোগ পেলেও এখনো মাঠে নামা হয়নি আবদুল গাফফারের। শেষ ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছে তাদের।
আগামীকাল বেলা দুইটায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
তৃতীয় টি-২০ এর জন্য বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন, আবদুল গাফফার।
এ জাতীয় আরো সংবাদ
১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ
২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ