ময়মনসিংহে সুপারি চুরির অভিযোগে ৯ বছরের শিশুকে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ১১:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩৭ বার।
ময়মনসিংহের হালুয়াঘাটে সুপারি চুরির অভিযোগে ৯ বছরের এক শিশুকে ঘরে আটকে রেখে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শিশুটির নাম মো. ইমন (৯)। সে হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম আতাহার আলী (৩২)। তিনি শিশুটির প্রতিবেশী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শিশু ইমনের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তোলেন আতাহার আলী। পরে স্থানীয়ভাবে বিচার করে জরিমানা করা হয়। আজ সন্ধ্যায় শিশু ইমনকে আতাহার তাঁর ঘরে ডেকে নেন। আটকে রেখে তাকে পিটিয়ে হত্যা করেন। পরে ঘটনা জানাজানি হলে আতাহার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো সংবাদ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ
তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ