মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায় ডিআইজি
Image

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায় ডিআইজি

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৭ বার।

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায় ডিআইজি

সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, চোরাচালান, সীমান্তে অবৈধ ঘাট ও ঘাট মালিকদের তথ্য, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানি, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন হয়রানিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। এ সময়ে পুলিশ দৃশ্যমান হবে এবং মানুষকে আশ্বস্ত করবে।”

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।”

তিনি আরও বলেন, “অনলাইন জুয়ার বিষয়ে পুলিশ আরও সক্রিয় হবে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় সাতক্ষীর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত  ছিলেন।

 

এ জাতীয় আরো সংবাদ

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায়...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫৭ অপরাহ্ণ

কাঠগড়ায় মেয়ে হত্যার সহিংসতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫০ অপরাহ্ণ

সুমাইয়া হত্যার ৬ দিনেও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১০:১৬ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ