তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার সহায়তা
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৩১ বার।
তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
আজ রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ অর্থ ছাড় করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যাংক সূত্র জানায়, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে একদল গ্রাহক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলন শুরু করে। এর প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নেওয়ায় ব্যাংকটিতে তারল্য সংকট তীব্র হয়ে ওঠে।
পরিস্থিতির কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপের মুখে পড়ে ব্যাংকটি। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও সমস্যায় পড়ে। এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।
এর আগে শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা দেবে বলেও জানান তিনি।
এ জাতীয় আরো সংবাদ
বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী
প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ
সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...
প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...
প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ