ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
ক্যাটাগরি: সাতক্ষীরা দর্পণ, প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ৯:২৭ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৪১০ বার।
সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগরদাঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামের ছোট ভাই চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়ারুল ইসলাম এর উদ্যোগে সম্পূর্ণ ফ্রি চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত ২২শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চুপড়িয়ায় অবস্থিত সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি আয়োজন করে গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরা।

চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীণ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মোঃ মোর্ত্তজা আলী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: হাবিবুর রহমান। উক্ত ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৬, সোম, ৬:০৭ অপরাহ্ণ
কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার...
প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৬, রবি, ৮:০০ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৬, শনি, ৮:০৩ অপরাহ্ণ
আবাদের হাট বাজার কমিটির নির্বাচন সভাপতি আব্দুল গাফফার সাধারণ...
প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গল, ১২:৪৪ পূর্বাহ্ণ
বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে...
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৫:৫৮ অপরাহ্ণ
দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন...
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৮:৪৮ পূর্বাহ্ণ