সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
Image

সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৫, বৃহঃ, ৬:১১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩২৮ বার।

সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্ততঃ দুই জন গুরুত্বর আহত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন,ওই গ্রামের মোঃ আফসার সরদার ছেলে আলমগীর হোসেন(৩৫),ওমর সরদার ছেলে মোঃ মোকছেদ সরদার(৬০)।

 

আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী’র পরিবার পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত জনাব আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম, কবিরুল ইসলাম সরদার, এরশাদ সরদার, খোরশেদ সরদার ও আলাউদ্দীন সরদার।

 

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলাম সরদার গংয়ের সঙ্গে আলমগীর ও মোকছেদ সরদারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।ওই জমি নিয়ে ভুক্ভোগী মোকছেদ সরদার সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন।মামলাটি এখনো চলমান রয়েছে।

বুধবার সকালে অভিযুক্তরা দলবদ্ধভাবে আপত্তি জমিতে আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক দখল করার চেষ্টা করেন। এসময় মোকছেদ, আলমগীরসহ অন্যান্যরা বাঁধা প্রদান করলে তাদের দেশীয় অস্ত্র বেধড়ক মারপিট করে। ঘটনাস্থলে আলমগীর ও মোকছেদ সরদারের গুরুতর জখম হয়। আহত দুইজন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত মনিরুল ইসলাম দাবি করেন,বিরোধীয় জমি তাদের।   ঘটনার দিন ঠেলাঠেলির একপর্যায়ে তারা পড়ে গেলে একটু কেটে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান,মারামারির ঘটনায় ফারুক মল্লিক বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় সোহাগ  পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু

প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ

আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ

কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ

কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ