সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড
Image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গল, ১২:৩৬ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩১১ বার।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রবিবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই বিচারক হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

 

মামলায় শেখ হাসিনাসহ মোট তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলো হলো—

• গত বছরের ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেওয়া;

• হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন ও নির্মূলের নির্দেশ;

• রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ;

• রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা;

• আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া।

 

শুরুতে মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। পরে ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এবং ১২ মে দাখিল করা তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়। গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। সেদিনই সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করেন এবং পরবর্তীতে তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা তখন ভারতে পালিয়ে যান, যার মধ্য দিয়ে তার প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়। মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। একমাত্র গ্রেফতার আসামি হলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

 

পলাতক থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ট্রাইব্যুনাল আইনে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে, তবে সে জন্য প্রথমে আসামিকে আত্মসমর্পণ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও আপিলের সুযোগ থাকে।

এ জাতীয় আরো সংবাদ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ