জীবনের বাকি সময় আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না: লতিফ সিদ্দিকী
Image

জীবনের বাকি সময় আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না: লতিফ সিদ্দিকী

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১১:১৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৫৬ বার।

জীবনের বাকি সময় আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না: লতিফ সিদ্দিকী
সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জীবনের বাকি সময়ে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলে মন্তব্য করেছেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে কর্মী, সমর্থক ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান।
লতিফ সিদ্দিকী বলেন, “জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না, তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।”
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়াও পারেননি। আর একজনের নামই আমি বলতে চাই না।’
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী এবং সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী, সমর্থক ও অনুসারীরা।

এ জাতীয় আরো সংবাদ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ