সাতক্ষীরায় জেলা প্রশাসকের কাছে জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান
Image

সাতক্ষীরায় জেলা প্রশাসকের কাছে জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৪:৫৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩১২ বার।

সাতক্ষীরায় জেলা প্রশাসকের কাছে জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের “বীর” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সাতক্ষীরার ‘জুলাই যোদ্ধারা’ এই স্মারকলিপি দেন।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মো. আবু হাসান, রাকিবুল ইসলাম, আবু বক্কার, আব্দুল আল ফারুক, রাশেদ, মুনিয়াসহ আরও অনেকে।

 

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁদের “জুলাই শহীদ” (জাতীয় বীর) ও “জুলাই যোদ্ধা” (আহত ও সংগ্রামী নাগরিক) হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

 

এতে আরও দাবি জানানো হয়— আহতদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারকে আজীবন সম্মান, আবাসন ও আর্থিক নিরাপত্তা দিতে হবে।

 

স্মারকলিপিতে সত্য ও ন্যায় কমিশন গঠন, শহীদ পরিবার ও আহতদের জন্য কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা এবং প্রতিবছর “জুলাই গণতন্ত্র দিবস” রাষ্ট্রীয়ভাবে পালনেরও দাবি জানানো হয়।

 

প্রস্তাবনায় বলা হয়, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, আহতদের স্বপ্ন পূর্ণতা পাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ন্যায়, মানবতা ও গণতন্ত্রের ভিত্তিতে।

 

সাতক্ষীরা জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন, এবং দাবিগুলো সরকারের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ