সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মোটর মিস্ত্রীর মৃত্যু
Image

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মোটর মিস্ত্রীর মৃত্যু

প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৫, শনি, ১:০৯ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩০৯ বার।

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে   মোটর মিস্ত্রীর মৃত্যু

মোটর মেরামত করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দুটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মনিরুল ইসলাম (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কবচরা গ্রামের মোকছেদ গাজীর ছেলে ও বর্তমানে দেবনগরের বাসিন্দা।এ সময় তার স্ত্রী পারভীন আক্তার আঘাতপ্রাপ্ত হয়।

বকচরা গ্রামের হাফিজুর রহমান জানান, তার চাচা মনিরুল ইসলাম লাবসা ইউনিয়নের দেবনগরের বাড়িতে শুক্রবার দুপুর দুটোর দিকে খাটের তলায় রাখা মোটর মেরামত করছিলেন। এ সময় ছিদ্রযুক্ত তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারুফ আক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মারুফ আক্তার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মনিরুলের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ