বুধবার থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোম, ১১:৪১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২২৫ বার।
আগামী বুধবার থেকে দেশে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বিষয়টি জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
তিনি আরও জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় অবস্থায় রয়েছে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় আছে। এ পরিস্থিতির কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এ ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাধারণত আংশিক ঝড়ের সঙ্গে দেখা দেয়।
মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং বাকি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমার আভাস রয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়
প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ
মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ
চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ