মৌসুম শেষ হলেও ব্যস্ততা কম নেই নৌকার কারিগরদের বছরে তিন হাজার নৌকা তৈরি হয় সাতক্ষীরা পাটকেলঘাটা বাজারে
Image

মৌসুম শেষ হলেও ব্যস্ততা কম নেই নৌকার কারিগরদের বছরে তিন হাজার নৌকা তৈরি হয় সাতক্ষীরা পাটকেলঘাটা বাজারে

প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্র, ১:১৭ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৫৪ বার।

মৌসুম শেষ হলেও ব্যস্ততা কম নেই নৌকার কারিগরদের বছরে তিন হাজার নৌকা তৈরি হয় সাতক্ষীরা পাটকেলঘাটা বাজারে

সাতক্ষীরার প্রেক্ষাপটে এক সময় খাল নদী এবং সাগরের নৌকার বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যেত। সড়ক পথের অবস্থা ভালো ছিল না। জলযানের বহুবিধ ব্যবহার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল। নদী খালে তীব্র স্রোত আর জোয়ার ভাটা ছিল। খাল নদীর আকারও বড় ও বিস্তৃতি ছিল। সে সময় উল্লেখযোগ্য এবং জনপ্রিয় অন্যতম যোগাযোগের মাধ্যম ছিল নৌকা। কালের বিবর্তনে খাল নদীর অবস্থান সংকুচিত হয়েছে। জোয়ার ভাটা নেই । গভীরতা হারিয়ে গেছে। যানবাহন হিসেবে নৌকার ব্যবহার অনেকটাই কমে গেছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। সড়কপথের ব্যবহার বেড়েছে। যাতায়াত ও পণ্য পরিবহনের সময়ের অপচয় রোধ হয়েছে।
নৌকার বহুমাত্রিক ব্যবহার কমলেও চাহিদা কমেনি। নৌকা ব্যবহারে ভিন্ন ভিন্ন সেক্টর তৈরি হয়েছে। সাতক্ষীরায় মাছ চাষের আওতা অনেক বেশি। মৎস্য ঘেরে এখন ১২ হাত থেকে  ১৮ হাত লম্বা বৈঠা নৌকার ব্যবহার অনেকটাই বেড়েছে। মৌসুমী জেলেদের কাছে ৯ হাত দৈর্ঘ্যের ডোঙ্গা এবং ১০ হাত দৈর্ঘ্যের ডিঙ্গি নৌকার বিশেষ গুরুত্ব রয়েছে।
সাতক্ষীরা কলারোয়া,সদর ও তালা উপজেলায় অধিকাংশ মাঠ এখন জলাবদ্ধতা থাকে চার থেকে পাঁচ মাস। এই সময়টা মৌসুমী জেলেদের মাছ শিকারে নৌকার ব্যবহার বাড়েছে।

জেলার দক্ষিণ অঞ্চলের নদী এবং সাগরের জন্য ২০ হাত থেকে ৪৫ হাত দৈর্ঘ্যের হালের নৌকার বেশ চাহিদা রয়েছে। সুন্দরবনের জেলে ও মৌয়ালী ২০ হাত দৈর্ঘ্যের নৌকা ব্যবহার করে। তবে,সুন্দরবন অঞ্চলের জেলেরা কারখানা থেকে নৌকা তৈরীর পাশাপাশি বাড়িতে কাঠ কিনে চুক্তিতে নৌকার কারিগর (বড়াই) দিয়ে নৌকা তৈরি করে।
একবিংশ শতাব্দীতে এসে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় নৌকা তৈরীর প্রতিষ্ঠান ভিত্তিক কারখানা গড়ে উঠেছে। জেলার ৪ টি উপজেলায় ১৩ টি কারখানায় প্রায় ১২শ লোকের কর্মসংস্থান হয়েছে। কারিগরদের তথ্য অনুযায়ী প্রায় ৪ শ দক্ষ কারিগর (আঞ্চলিক ভাষায় নৌকার কারিগরদের বড়াই বলে) রয়েছে। বছরজুড়ে তাদের ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কাজের উৎস থাকে।

সাতক্ষীরা পাটকেলঘাটা থানার পাটকেলঘাটা বাজারে বর্তমানে ৬টি ছোট বড় নৌকার কারখানা গড়ে উঠেছে। এখানে প্রতিবছর ছোট বড় প্রায় ৩ হাজার নৌকা তৈরি হয়। ওই কারখানাগুলোতে ১৩০ জন দক্ষ কারিগরসহ (বড়াই) প্রায় পাঁচশ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। নৌকার ব্যবসা কেন্দ্রিক অনেক নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এখানকার নৌকার বেশ কদর বেড়েছে । জেলার গন্ডি পেরিয়ে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের মোট ২২ টি জেলায় তাদের তৈরি নৌকা বিক্রি হচ্ছে। এখানে ৯ হাত দৈর্ঘ্যের ও দুই হাত প্রস্তর ডিঙ্গি নৌকা থেকে শুরু করে ৪৫ হাত দৈর্ঘ্যের এবং ১২হাত প্রস্থের মাছ ধরা হালের নৌকা তৈরি হয়।
এসব নৌকা তৈরিতে খৈই মেহগনি,বাবলা,চম্বল,কৈয়া,রোড শিশু ও পিত্তিরাজ গাছের কাঠ ব্যবহার করা হয়। তবে,খৈই কাঠের নৌকার দাম ও চাহিদা অনেক বেশি। নৌকাগুলো কাঠের প্রকারভেদে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত স্থায়িত্ব হয়। পাঁচ ধরনের নৌকার বডি তৈরি হয়। ডোঙ্গা,পেনিস,জেলি,মাল্যো ও ময়ূরপঙ্খী। কাঠ ও সাইজের উপর ভিত্তি করে ৯ হাজার থেকে ১৪ লক্ষ টাকার নৌকা বিক্রি হয় । ক্রেতা চাইলে চাহিদা অনুযায়ী নৌকার বিভিন্ন কেমিক্যাল এর সংমিশ্রণে আলকাতরা লাগিয়ে দেয়।

আবুল হাসান নামের একজন নৌকার কারিগর ৩০ বছর ধরে নৌকা তৈরি করছেন। তিনি জানান, বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত নৌকা ক্রেতার প্রচুর চাপ থাকে। তবে সারা বছর নৌকা বিক্রি হয়।
পাটকেলঘাটা বাজারে মেসার্স ঐশী নৌকা কারখানার মালিক শেখ আনোয়ার হোসেন দীর্ঘ ৩২ বছর ধরে নৌকা তৈরি করেন।বাজারে তিনিই সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে নৌকা তৈরি করেন ।তিনি জানান ,আমি নিজের প্রয়োজনে একটি ডিঙ্গি নৌকা তৈরি করি। নৌকাটি ছয় হাজার টাকা বিক্রি করি ।পরে চাহিদার উপর ভিত্তি করে নৌকার বানানোর কাজ শুরু করি।
সাতক্ষীরা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক গৌরব দাস জানান, সাতক্ষীরায় জেলে ও মৎস্য চাষীদের চাহিদার উপর ভিত্তি করে তালা,আশাশুনি কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ছোট বড় অনেক কারখানা গড়ে উঠেছে। কর্মসংস্থান বেড়েছে। এ ধরনের শিল্প উদ্যোক্তাদের ব্যাবসার ধরণ অনুযায়ী ৫০ হাজার থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ প্রদান করছে সরকারি ব্যাংকগুলো। তাদের সহযোগিতা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিপাকে জামায়াত

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৫ অপরাহ্ণ