বিদ্যুৎ স্পৃষ্টে এক সন্তানের জননীর মৃত্যু
Image

বিদ্যুৎ স্পৃষ্টে এক সন্তানের জননীর মৃত্যু

প্রকাশিতঃ ১৩ আগস্ট ২০২৫, বুধ, ৬:২৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৫১ বার।

বিদ্যুৎ স্পৃষ্টে এক সন্তানের জননীর মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুরাইয়া সুলতানা (২০)নামে এক সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

সে সাতক্ষীরা সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের মোসলেম আলীর মেয়ে এবং গদাঘাটা গ্রামের আব্দুল লতিবের ছেলে নাঈম ইসলামের স্ত্রী।

 

১৩ই আগস্ট বুধবার দুপুর দুইটার সময় সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামে সুরাইয়ার বাবার বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

সুরাইয়া সুলতানার ২ বছর বয়সী আরিয়ান নামে একটি পুত্র সন্তান রয়েছে।

 

মোসলেম আলী জানান, দুপুরে গোসল করে ঘরে বারান্দায় উঠি।পরে আমার মেয়ে সুরাইয়াকে ঘরে থাকা ফ্যানের সুইচ অন করতে বলি। সে সময় আমার মেয়ে ভিজে কাপড় অবস্থায় ছিল। ঘর থেকে তার বের হতে দেরী হওয়ায় তার মা তাকে ডাকতে গেলে বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি বুঝতে পেরে মেইন সুইচ অফ করে দেয়। ততক্ষণে সুরাইয়া সুলতানা মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

 

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আমি বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় সোহাগ  পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ির মৃত্যু

প্রকাশিতঃ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গল, ৪:৪৯ অপরাহ্ণ

আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ

কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...

প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ

কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত

প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ