বনাঢ্য আয়োজনে সাতক্ষীরায় পালিত হল মাছরাঙা টেলিভিশনের ১৪তম বষপূর্তি
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৫, বুধ, ৭:৩৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩৮ বার।
বনাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেককাটা ও গাছ বিতরনের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাছরাঙা টেলিভিশন এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৩০ জুলাই বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে এবং মাছরাঙাা টেলিভিশনের ডিস্ট্রিক্ট রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন মো. আব্দুল বারী, উদীচি শিল্পি গোষ্ঠির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইদুর রহমান শাহীন, শহর সমাজকল্যান পরিষদের সভাপতি ও ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম-সম্পাদক এম রফিক, অর্থ সম্পাদক শেখ মাসুদ হেসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল গফুর সরদার, বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, এখন টিভির স্টাফ রিপোর্টার আহসান রাজিব, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বা সহস প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হাশেম তার বক্তব্যে বলেন, মাছরাঙা টেলিভিশনকে আমরা সবসময় দলনিরেপেক্ষ গনমাধ্যম হিসেবে দেখেছি। তার বৈচিত্রময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিমধ্যে সব বয়সী মানুষদের মধ্যে সমান জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুল ও সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক, ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো সংবাদ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...
প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ
পরিবারে উৎকণ্ঠা শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...
প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ
