স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Image

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার

প্রকাশিতঃ ১৯ জুন ২০২৫, বৃহঃ, ১০:৫৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৬ বার।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত দুই ঘণ্টাব্যাপী এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠন করা হচ্ছে।’’
জানা যায়, এ বিষয়ে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করা হবে।
এছাড়াও ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানা যায়।

এ জাতীয় আরো সংবাদ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ