ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার উদ্যোগ নেবে বিএনপি : তারেক রহমান
Image

ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার উদ্যোগ নেবে বিএনপি : তারেক রহমান

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১৮৭ বার।

ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার উদ্যোগ নেবে বিএনপি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে।

 

এ ছাড়া কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। উদ্যোক্তা তৈরির জন্য বিএনপি যুবকদের পাশে থাকবে এবং উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি করা হবে। এর ফলে দেশের চাহিদা যেমন মিটবে, তেমনি আর্ন্তজাতিকভাবেও বাংলাদেশ সুনাম অর্জন করবে।’

বুধবার (২৩ এপ্রিল) বিকেল নীলফামারীতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি কর্তৃক আয়োজিত কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জবিউল্লাহ, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, কেন্দ্রীয় বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা, স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক জহুরুল আলম।

এ জাতীয় আরো সংবাদ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ