।রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার
Image

।রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার

প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৫, বুধ, ১:২৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২০৮ বার।

।রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি – আরসার প্রধান আতাউল্লাহকে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান – র‍্যাব কয়েকজন সহযোগীসহ আতাউল্লাহকে আটক করে বলে জানান মি. মজুমদার।

মঙ্গলবার একটি মামলায় তাদের নারায়ণগঞ্জ আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি স্থানীয়ভাবে ‘হারাকাহ আল ইয়াকিন’ নামে পরিচিত ছিল।

আতাউল্লাহ ‘আবু আমর জুনুনি’ নামেও পরিচিত। আতাউল্লাহর বাবা রাখাইন থেকে পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই আতাউল্লাহর জন্ম। তিনি বেড়ে উঠেছেন মক্কায়। সেখানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন।

আরাকানে যারা আরসার সঙ্গে যুক্ত, তাদের আধুনিক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ আছে বলে মনে করা হয়। স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে এই সংগঠনটির প্রতি সমর্থন এবং সহানুভূতি আছে।

এ জাতীয় আরো সংবাদ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ