আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন
Image

আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন

প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৫, বুধ, ১০:৫৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৬ বার।

আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জেনেভায় জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনবিষয়ক জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করেছেন।

বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যা ৬টায় জেনেভা থেকে জাতিসংঘের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

প্রতিবেদন উপস্থাপনের সময় তুর্ক গণঅভ্যুত্থানে হতাহত ও তাদের পরিবার, চিকিৎসা প্রদানকারী এবং এই বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিক নাগরিক সমাজ ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তুর্ক বলেন, মূল বিষয়টি হলো বিক্ষোভ দমাতে সাবেক সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং তৎক্ষালীন শাসকদলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যে সুসংগঠিত ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন, সেটি বিশ্বাস করার মতো পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে।

এটি ১২ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।

ভলকার তুর্ক জানান, গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে। হাসিনা সরকার বিক্ষোভকারীদের ‘নৃসংভাবে দমন’ করেছে বলে উল্লেখ করেন তিনি। এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে জানান তিনি।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে। তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে ‘বড় ভূমিকা’ রাখবে বলে তার আশা।

এ জাতীয় আরো সংবাদ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ