প্রধান উপদেষ্টার সাথে অলি আহমদের সাক্ষাৎ না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বললেন জামায়াত আমির
প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০২৪, বৃহঃ, ১১:১৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৩ বার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের সাক্ষাৎ না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের আমির লিখেছেন, গতকাল অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ ড. অলি আহমদ বীর বিক্রমের সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক।
ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, জাতীয় ঐক্য সৃষ্টিতে গতকাল বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন অলি আহমদ। কিন্তু বৈঠক না করেই ফিরে যেতে হয় তাকে।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে অলি আহমেদ বলেন, এ বিষয়ে পরে সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং আশ্বস্ত করেছেন এ ধরনের ঘটনা আর ঘটবে না। সুতরাং এটি নিয়ে আর কোনো কথা বলতে চাই না।
এ জাতীয় আরো সংবাদ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ
চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ
সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ
আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ