সাতক্ষীরায় সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
Image

সাতক্ষীরায় সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিতঃ ১৭ নভেম্বর ২০২৪, রবি, ১০:৪৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮২ বার।

সাতক্ষীরায় সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

সাতক্ষীরায় সেনা বাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করছে। রোববার (১৭ নভেম্বর) ভোররাত দেড়টার দকে আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকা থেকে অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন একটি, পিস্তলের গুলি ২ রাউন্ড, ছুরি ২টি, কুড়াল ১টি, চাপাতি ৩টি, রাম দা ৪টি এবং চারটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার আশাশন উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামর মোঃ রজব আলী গাজীর ছেলে মোঃ আব্দুল খালেক-(৪৫), প্রতাপনগর গ্রামের মোঃ বাবর আলী গাজীর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন ও কুড়িকাউনিয়া গ্রামের মৃতঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম।
সাতক্ষীরাস্থ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বাতায় জানানা হয় যে, সেনা বাহিনীর আশাশুনি আর্মি ক্যাম্প কর্তৃক গত ১৫ নভেম্বর জানতে পারে যে, প্রতাপনগর এলাকায় ৩ জন চাদাবাজের কাছে অবৈধ অস্ত্র রয়ে়ছে। ওই দিন দুপুরে আশাশুনির আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ কর্তৃক স্থানীয় রাজনীতিবিদ এবং তাদের অনুসারীদের নিয়ে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত কনফারেন্স করেন। এসময় সবার সাথে কথা বলা শেষে সন্দেহভাজন উল্লেখিত ৩ জনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদেরকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে প্রেরণ করা হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৭ নভেম্বর ভোর রাত দেড়টার দিকে লেঃ কর্নেল আরিফুল হক, ৩৭ বীর এর নেতৃত্বে একটি টহল দল প্রতাপনগরের উদ্যেশ্য বের হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। পরে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতদেরকে রোববার বিকাল ৪টার দিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
সূত্র আরো জানায় গ্রেফতারকৃত আসামী আব্দুল খালেক গাজীর নামে আশাশুনি থানায় ১২ টি, উজ্জ্বল গাজীর নামে ৭ টি ও আনারুলের নামে ৮ টি মামলা রয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত হওয়ায় যে সব সুযোগ সুবিধা...

প্রকাশিতঃ ২১ জানুয়ারি ২০২৬, বুধ, ৬:২৩ অপরাহ্ণ

মৎস্য প্রকল্প উন্নয়নে জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৫, বৃহঃ, ২:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৫, বৃহঃ, ৬:১১ অপরাহ্ণ

ভাতের সাথে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে ৫লক্ষাধিক টাকার মালামাল...

প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গল, ১১:২১ অপরাহ্ণ

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদের বিপরীতে...

প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০২৫, মঙ্গল, ৩:৪৫ অপরাহ্ণ

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার 

প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২৫, বৃহঃ, ৫:৩৯ অপরাহ্ণ

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় প্রায়১৯কোটি টাকা,...

প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০২৫, সোম, ৫:৫৭ অপরাহ্ণ