সাতক্ষীরার ৭টি থানায় পুলিশের অবস্থান
প্রকাশিতঃ ১৮ আগস্ট ২০২৪, রবি, ১২:২৩ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৮২ বার।
সাতক্ষীরার ৮টি থানার মধ্যে ৭টি থানায় পুলিশের টিম পৌছেছে। আইনী কার্যক্রম শুরু না হলেও থানায় পুলিশের অবস্থান জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে। এদিকে, শ্যামনগর থানায় আগামীকালের মধ্যে পুলিশ পৌছে যাবে বলে জানা গেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অয়োজনে শনিবার কলারোয়া থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এ থানার কার্যক্রম উদ্বোধন করেন বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
এদিকে, জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, শনিবার বিকেলে সাতক্ষীরা সদর,আশাশুনি,দেবহাটা,কালিগঞ্জ,পাটকেলঘাটা ও তালায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে কিছুসংখ্যক পুলিশ অবস্থান নেয়।
অপরদিকে, যানজট নিয়ন্ত্রণ,বাজারদর পর্যবেক্ষণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে শনিবারও অংশ নিয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।
প্রসঙ্গত, গত ৫ জুলাই শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন স্থানে বিক্ষুদ্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্সে আশ্রয় নেন। গত ৫ দিন যাবত জেলার বিভিন্ন স্থানের থানা গুলো অরক্ষিত অবস্থায় থাকার পর আজ থেকে আবারো আংশিকভাবে শুরু হয়েছে কার্যক্রম
এ জাতীয় আরো সংবাদ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...
প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ