শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৪, বুধ, ১২:৩২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪৫০ বার।
এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৫ মার্চ) বিকালে নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লাল-সবুজেরা। সমান ম্যাচে নেপাল ও ভারতের পয়েন্ট তিন। অন্যদিকে টানা দুই হারের আসর থেকে ছিটকে গেছে ভুটান।
নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচে জয়ী দল আগামী ১০ মার্চ ফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে। তবে ড্রয়ে ভিন্ন হতে পারে হিসাব-নিকাশ। যে কারণে শুক্রবার (৮ মার্চ) আনুষ্ঠানিকতার ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাঘিনীরা।
এদিন আলপি আক্তারের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথমার্ধে এগিয়ে থেকেই খেলা শেষ করে প্রীতি-অর্পিতারা।
বিরতি থেকে ফিরে ৫৪তম মিনিটে আনুশকা কুমারীর গোলে সমতায় ফেরে ভারত। তবে ম্যাচের ৭৮তম মিনিটে ফের এগিয়ে যায় লাল-সবুজেরা। প্লেসিং শটে ভারতের গোলরক্ষক মুনি কুমারীকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন সুরভী আক্তার প্রীতি।
শেষ মুহূর্তে আরো একবার জালের দেখা পায় বাঘিনীরা। ম্যাচের ৯০তম মিনিটে আলতো টোকায় বল জালে জড়িয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
গত মাসে সাফের অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ও ভারত ম্যাচে অনেক নাটকীয়তা হয়েছিল। নির্ধারিত সময় ১-১ হওয়ার পর সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে দুই দলই ১১টি সমান গোল করেন। এরপর আকস্মিকভাবে লঙ্কান ম্যাচ কমিশনার টস করেন। এতে বাংলাদেশ হারলে আপত্তি করে। পরবর্তীতে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে।
ঐ ঘটনার পর বাংলাদেশ-ভারত আবার নারী ফুটবলে মুখোমুখি হয়েছে। সেই লড়াইয়ে বাংলাদেশ জেতায় খানিকটা মানসিক স্বস্তিতে রয়েছে। যদিও দু’টি দল ভিন্ন পর্যায়ের।
এ জাতীয় আরো সংবাদ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ
ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ
হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ