আগরদাঁড়ীতে ভূয়া ডিবি পুলিশ আটক
প্রকাশিতঃ ২১ জানুয়ারি ২০২৪, রবি, ৭:১১ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩০৬ বার।
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার সকালে বেতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয় দানকারী শফিকুল ইসলামকে আটক করে স্থানীয় জনতা। শফিকুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা থানা এলাকার বাবর আলী ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে অনেকের সাধারণ মানুষকে ধরে ও মারপিট করে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। একপর্যায়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী শফিকুল ইসলামকে স্থানীয় লোকজনের সন্দেহ হলে শনিবার সকালে শফিকুল ইসলাম এলাকায় আসলে স্থানীয় লোকজন তাকে আটক করে রেখে সদর থানার পুলিশের সোপর্দ করে বলে স্থানীয়রা জানান।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার এসআই ইসমাইল হোসেন বলেন, শফিকুল ইসলামকে স্থানীয় লোকজন আটক করে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে স্থানীয়রা বলছে শফিকুল ইসলাম এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিতেন। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় মোতায়েন ৬০০ সেনাসদস্য, কেন্দ্রে কেন্দ্রে টহল
প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ১২:২৪ পূর্বাহ্ণ
ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি...
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ৯:২৭ অপরাহ্ণ
ভাতের সাথে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে ৫লক্ষাধিক টাকার মালামাল...
প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গল, ১১:২১ অপরাহ্ণ
জেলা আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৫, রবি, ৬:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রলি উল্টে হেলপার নিহত চালক আহত
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৫, রবি, ৪:৫৫ অপরাহ্ণ
নিরাপদ স্বাস্ব্যের প্রতিশ্রুতি সাতক্ষীরায় এনজে হসপিটালের যাত্রা শুরু
প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৫, বুধ, ৬:১৪ অপরাহ্ণ