রাত পোহালেই জাতীয় নির্বাচন সাতক্ষীরার ৪টি আসনের প্রস্তুত কেন্দ্র প্রস্তুত ভোটার
প্রকাশিতঃ ৬ জানুয়ারি ২০২৪, শনি, ৩:০৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৭৩ বার।
রাত পোহালেই সারা দেশের ন্যয় সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনছার, সেনাবাহিনী, র্যাব সদস্যরা সদা সতর্ক রয়েছেন।ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীগণ স্ব স্ব কেন্দ্রে পৌঁছে গেছেন। কেন্দ্রের বাহ্যিক কর্যক্রমগুলো গুছিয়ে নিচ্ছেন। প্রত্যেক প্রার্থীর প্রতিটা কেন্দ্রের বাহিরে সাহায্য বুথ প্রস্তুত করে রেখেছেন। প্রস্তুত কেন্দ্র। প্রস্তুত ভোটার।অপেক্ষা ক্ষণ গণনার।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ভোটার সংখ্যা- ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। পুরুষ ভোটার সংখ্যা- আট লাখ ৭৬ হাজার ৯৮৪ জন ও নারী বোটার আট লাখ ৬৯ হাজার ২২৮ জন। ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২ জন ও স্বতন্ত্র আট জন মিলে মোট ৩০ জন প্রার্থী রয়েছে। সাতক্ষীরা -১ আসন থেকে অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ দলীয়ভাবে ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন থেকে সরে এসেছেন।
সাতক্ষীরা- ১ (তালা- কলারোয়া) ২৪টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৭২ হাজার ৪৩ জন। পুরুষ ভোটার দুই লাখ ৩৬ হাজার ৮৭ জন ও নারী ভোটার দুই লাখ ৩৫ হাজার ৯৫৪ জন। হিজড়া- দুই জন। ভোট কেন্দ্র ১৬৮টি ও ভোটকক্ষ রয়েছে ৯৮৯ টি। এখানে প্রার্থী-১০ জন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সৈয়দ দিদার বখত এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের দায়ে শুক্রবার ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে মামলা হওয়ায় তার সমর্থকদের মধ্যে কিছুটা হতাশ হতে দেখা গেছে।
সাতক্ষীরা-২ আসন। ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত।এখানে মোট ভোটার সংখ্যা- চার লাখ ৬০৮ জন। পুরুষ- এক লাখ ৯৯ হাজার ২১৭ জন।নারী ভোটার দুই লাখ এক হাজার ৩৮৮ জন। হিজড়া-৩ জন। ভোট কেন্দ্র ১৩৮ টি ও ভোটকক্ষ-৮২৬টি। প্রার্থী -সাতজন। মহাজোট সমর্থিত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আশরাফুজ্জামান আশু ও স্বতন্ত্র প্রার্থী সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির ঈগল প্রতীকে লড়াই হবে।
সাতক্ষীরা-৩ আসন। আশাশুনির ১১ টি. দেবহাটার ৫টি ও কালিগঞ্জের চারটি ইউনিয়ন মোট ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। মোট ভোটার সংখ্যা- চার লাখ ৩১ হাজার ৩৮০ জন। পুরুষ ভোটার- দুই লাখ ১৮ হাজার ২৪৬ জন। নারী ভোটার- দুই লাখ ১৩ হাজার ১৩১ জনঅ হিজড়া আছে তিন জন। ভোট কেন্দ্র ১৫৪টি, কক্ষ -৯৩৫টি। প্রাথী – ছয় জন। আওয়ামী লীগ মনোনীত নৌকার হেভিওয়েট প্রার্থী ডঃি আ.ফ.ম রুহুল হকের কোন শক্তিশালী প্রতিপক্ষ নেই। জাপার আলীফ হোসেন ও তৃণমূল বিএনপি’র রুবেল হোসেন প্রচারনা চালিয়েছেন।
সাতক্ষীর-৪ আসন। শ্যামনগরের ১১টি ও কালিগঞ্জের আটটি মোট ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসন। এখানে মোট ভোটর চার লাখ ৪২ হাজার ১৯৩ জন। পুরুষ ভোটর- দুই লাখ ২৩ হাজার ৪৩৪ জন। নারী ভোটার- দুই লাখ ১৮ হাজার ৭৫৫জন। হিজড়া -৪ জন। ভোট কেন্দ্র- ১৪২টি, কক্ষ ৯৭৮টি। মোট প্রার্থী-সাতজন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতাউল হক দোলন ও বিএনএম প্রার্থী এইচএম গোলাম রেজার নোঙর প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এ জাতীয় আরো সংবাদ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় মোতায়েন ৬০০ সেনাসদস্য, কেন্দ্রে কেন্দ্রে টহল
প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ১২:২৪ পূর্বাহ্ণ
ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি...
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ৯:২৭ অপরাহ্ণ
ভাতের সাথে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে ৫লক্ষাধিক টাকার মালামাল...
প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গল, ১১:২১ অপরাহ্ণ
জেলা আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৫, রবি, ৬:১৮ অপরাহ্ণ