চলমান রুশ হামলায় নিহত ১০ হাজার ইউক্রেনীয়: জাতিসংঘ
প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৩, বুধ, ৮:৩২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৫৩ বার।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনে ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) বরাত দিয়ে গতকাল মঙ্গলবার মানবাধিকার পর্যবেক্ষণ মিশন বলছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ৫৬০-এরও বেশি শিশুর প্রাণ গেছে। আর ১৮ হাজার ৫০০-রও বেশি লোক আহত হয়েছেন।
সাম্প্রতিক প্রাণহানির জন্য রাশিয়ান বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহারকে দায়ী করে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল সতর্ক করে বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনে কোনো স্থানই আর নিরাপদ নয়।
রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে, তারা বেসামরিকদের কখনো হামলার লক্ষ্যবস্তু করেনি।
বেল বলেন, ১০হাজার বেসামরিকের মৃত্যু ইউক্রেনের জন্য ভয়াবহ একটি মাইলফলক।
এ জাতীয় আরো সংবাদ
‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:১৫ অপরাহ্ণ
রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক...
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ
ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৩ অপরাহ্ণ
যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ