ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২৫
Image

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২৫

প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০২৩, সোম, ৯:৫৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৮৮ বার।

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ২৫
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। হতাহত আরও বাড়তে পারে। 
সোমবার (২৩ অক্টোবর) পৌনে চারটার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর সাড়ে বারোটায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এগারসিন্ধু গোধূলী ট্রেনটি। ভৈরব স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনার (মালবাহী ট্রেন) সিগন্যাল অমান্য করে এগারসিন্ধুর ট্রেনের পেছনের ৩টি বগির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বগি ৩টি তছনছ হয়ে যায়। মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঘটনার পর ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব রেলওয়ে পুলিশ ও ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরো সংবাদ

বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়

প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ

মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ