আগামী নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম: আইজিপি
Image

আগামী নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম: আইজিপি

প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্র, ১২:৪৯ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪০৭ বার।

আগামী নির্বাচনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশের সক্ষমতা রয়েছে। 
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কোন চাপ অনুভব করছেন না বলে মনে করেন আইজিপি।
তিনি বলেন, এক সময় এ দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।
আইজিপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পুলিশ সক্ষম। পুলিশের প্রতি জনগণের সে আস্থা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইজিপি পুলিশ সুপার কার্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিপাকে জামায়াত

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৫ অপরাহ্ণ