তারেকের নির্দেশেই গ্রেনেড হামলা চালানো হয়: সেতুমন্ত্রী
Image

তারেকের নির্দেশেই গ্রেনেড হামলা চালানো হয়: সেতুমন্ত্রী

প্রকাশিতঃ ২৪ আগস্ট ২০২৩, বৃহঃ, ১১:৩৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩১ বার।

তারেকের নির্দেশেই গ্রেনেড হামলা চালানো হয়: সেতুমন্ত্রী
তারেক রহমানের নির্দেশেই ২১ গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
তিনি বলেন, হরকাতুল জিহাদ ছিল কিলিং এজেন্ট। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ ছিল শেখ হাসিনাকে হত্যা করার। শেখ হাসিনা ছিলেন প্রাইম টার্গেট। এই হামলা ছিল বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ধারাবাহিকতা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।
যারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহাবস্থান করার সুযোগ আছে কি না- তা নিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপির আন্দোলনে সুনামি হবে না- এটাই স্বাভাবিক। ক্ষমতার মুলা ঝুলিয়ে নেতাকর্মীদের মাঠে নামিয়েছিল বিএনপি। আন্দোলনের নামে পিকনিক পার্টি করেছে। আন্দোলনের জন্য সাবজেক্ট ও অবজেক্ট লাগে। কিন্তু বিএনপির এর কিছুই ছিল না। তাদের আন্দোলন নেতাকর্মী নির্ভর। জনগণের অংশগ্রহণ ঘটাতে পারেনি। জনগণ ছাড়া গণআন্দোলন হয় কিভাবে?

এ জাতীয় আরো সংবাদ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ

তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ