নির্বাচন ব্যবস্থায় অনেক কালো সংস্কৃতি রয়ে গেছে: সিইসি
প্রকাশিতঃ ১০ মে ২০২৩, বুধ, ১১:৪৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩৫ বার।
দেশের নির্বাচন ব্যবস্থায় এখনও অনেক অপসংস্কৃতি-কালো সংস্কৃতি রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার দুপুরে জয়দেবপুরে আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের পক্ষে শত-সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়। কতগুলো সমস্যা শ্বাশত, যেমন কালো টাকা। এখানে আপনাদের আত্মরক্ষার্থমূলক বা নিজের স্বার্থে যেটা করণীয় সেই পদক্ষেপগুলো নিতে হবে।
তিনি বলেন, মাঠে যখন খেলা হবে দুই পক্ষকেই খেলতে হবে। আমি যদি কালো টাকা বিতরণ করে থাকি, আরেকজনকে এই কালো টাকা বিতরণ প্রতিহত করার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। নির্বাচন কমিশন এসে, পুলিশ এসে রাতারাতি সেটা করতে পারবে না। অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হবে না।
সিইসি বলেন, এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে উঠে আসতে হবে। আমাদের নির্বাচন ব্যবস্থায় এখনও অনেক অপসংস্কৃতি-কালো সংস্কৃতি রয়ে গেছে।
এ জাতীয় আরো সংবাদ
তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ
এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ
বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়
প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ
মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ