মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে ‘মোখা’
প্রকাশিতঃ ৯ মে ২০২৩, মঙ্গল, ১১:৫১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৪০ বার।
বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঝড়টি ‘খুবই মারাত্মক ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রধান ডা. এম মহাপাত্র।
মঙ্গলবার (৯ মে) ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ডা. এম মহাপাত্র বলেন, ঝড়টি আগামী ১১ মে পর্যন্ত উত্তর-উত্তর পশ্চিম দিকে কেন্দ্রীয় বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। এটি খুবই মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১১ মে বঙ্গোপসাগরে ঝড়টির বাতাসের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে। এরপর ঝড়টির দিক পরিবর্তন হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের কাছে পৌঁছে যাবে। এটি বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় শক্তি অর্জন করতে থাকবে এবং পুরোপুরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরই এর সর্বোচ্চ তীব্রতা বোঝা যাবে।
ঘূর্ণিঝড়ের কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এরইমধ্যে সতর্ক করা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে। সূত্র : নিউজ ১৮
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...
প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ