গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২
প্রকাশিতঃ ৯ মে ২০২৩, মঙ্গল, ১১:৪১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৪৫ বার।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহত ১২ জনের মধ্যে তিনজন সিনিয়র ইসলামিক জিহাদ কমান্ডার এবং শিশুসহ অন্তত ছয়জন বেসামরিক নাগরিক রয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন।
মঙ্গলবার গভীর রাতে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন জানিয়েছে, তাদের যে তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন তারা হলেন জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’ শিরোনামের এই বিমান হামলা ইসলামিক জিহাদের যে তিনজন ফিলিস্তিনি সদস্যকে লক্ষ্য করে চালানো হয়েছে তারা ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের জন্য দায়ী।
এ জাতীয় আরো সংবাদ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ
মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ
ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ