আইপিএল শেষ, নতুন গন্তব্যে মোস্তাফিজ
Image

আইপিএল শেষ, নতুন গন্তব্যে মোস্তাফিজ

প্রকাশিতঃ ৪ মে ২০২৩, বৃহঃ, ১১:০৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৫৩৮ বার।

আইপিএল শেষ, নতুন গন্তব্যে মোস্তাফিজ
মাত্র দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়েই চলতি মৌসুমের আইপিএল শেষ হয়েছে মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালস ছেড়ে ইংল্যান্ডে রওনা হয়েছেন মোস্তাফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরেই ইংল্যান্ডের পথে এ পেসার।
ইংল্যান্ডে রওনা দিয়ে বিমানে বসে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘এখন জাতীয় দায়িত্ব পালনের সময়। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে। বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন।’এর আগে, দিল্লি শিবির ছাড়ার আগেও রিকি পন্টিংয়ের সাথে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘সুন্দর সব স্মৃতির জন্য ধন্যবাদ। কিংবদন্তিদের সাথে একই ড্রেসিংরুম ভাগ করে নেয়াটা আনন্দের ছিল। পরবর্তীতে দেখা হওয়ার আগে আপাতত বিদায়।’
এবারের আইপিএল মোটেও ভালো কাটেনি মোস্তাফিজের। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে পান রোহিত শর্মার উইকেট। আর দ্বিতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

এ জাতীয় আরো সংবাদ

১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ

ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ