সাতক্ষীরায় যাত্রীবাহি বাসের ধাক্কায় নারী নিহত
প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৩, শুক্র, ৬:০৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩০ বার।
রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহি বাসের ধাক্কায় তাসলিমা বেগম(৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা বেগম সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার গোপীনাথপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী।
নিহতের ছেলে মোঃ ই¯্রাফিল গাজী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে চায়না বাংলা হাসপাতালের সামনে তার মা রাস্তা পার হচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি দ্রæতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এবিএম আক্তার মারুফ তাকে মৃত বলে ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক বাস ও তার ড্রাইভারকে খুজে বের করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...
প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ