বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৮
প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৩, শুক্র, ৬:১১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৬ বার।
বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রোমা ও রোয়াংছড়ি উপজেলার সংযোগ সড়কের মাঝামাঝি খামতাং পাড়া থেকে গুলিবিদ্ধ এসব মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনসংহতি সমিতি ও জেএসএসের (সংস্কার) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসী গ্রুপ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলে আসছে। বান্দরবানসহ পার্বত্য জেলাগুলোতে সন্ত্রাসীদের বেশ কয়েকটি গ্রুপ ও উপ-গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের নিজেদের মধ্যে আধিপত্য নিয়ে এর আগেও বিভিন্ন সময় সংঘাতের ঘটনা ঘটেছে।
বান্দরবান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আটজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহগুলো কোন গ্রুপের তা-ও বলা যাচ্ছে না।
এ জাতীয় আরো সংবাদ
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ
তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ
এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ
বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়
প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ
মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ