নেদারল্যান্ডসকে উড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে ছুঁয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা
প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩, শনি, ১২:১৭ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৫৭ বার।
সামর্থ্য, শক্তিমত্তা, ক্রিকেটীয় ঐতিহ্যে দক্ষিণ আফ্রিকার চেয়ে যোজন–যোজন পিছিয়ে নেদারল্যান্ডস। সেই হিসেবে ডাচদের বিপক্ষে ঘরের মাঠে একটা ওয়ানডে সিরিজ প্রোটিয়াদের জন্য আর এমন কী! কিন্তু সাড়ে চার মাস আগের স্মৃতি হাতড়ালে টেম্বা বাভুমা–কুইন্টন ডি ককদের একটু শঙ্কিতই হওয়ার কথা।
গত নভেম্বরে টি–টোয়েন্টি বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিত হারেই তো সেমিফাইনালে খেলার আশা জলাঞ্জলি দিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। অথচ সুপার টুয়েলভ পর্বের শেষ ম্যাচে ডাচদের মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে পাওয়ায় ডেভিড মিলার–কাগিসো রাবাদাদেরই শেষ চারে দেখেছিলেন ক্রিকেটবোদ্ধারা।
তবে এবার আর কোনো ‘অঘটন’ নয়। নেদারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বেনোনির উইলোমুর পার্কে আজ ডাচদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৮৯ রানে গুটিয়ে দেয় প্রোটিয়ারা। ১৯০ রানে লক্ষ্য ১২০ বল বাকি রেখেই ছুঁয়ে ফেলে তারা।
রান তাড়া করতে নেমে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ৭৯ বলে ৯০ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর সঙ্গে তৃতীয় উইকেটে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এইডেন মার্করাম। তিনি অপরাজিত ছিলেন ৫১ রানে। এর আগে তাবরাইজ শামসি–সিসান্দা মাগালাদের দুর্দান্ত বোলিংয়ে দুই শর কোটাও ছুঁতে পারেনি নেদারল্যান্ডস।
এ জাতীয় আরো সংবাদ
১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ
২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ