দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের নভেম্বরে তফসিল ঘোষণা
প্রকাশিতঃ ৯ আগস্ট ২০২৩, বুধ, ১১:৫৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪২৯ বার।
চলতি বছরের নভেম্বরের যেকোনো দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
বুধবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আনিছুর রহমান বলেন, ‘সাধারণত ৪০ থেকে ৪৫ দিন হাতে রেখে তফসিল ঘোষণা করা হয়। ডিসেম্বরের শুরুতে কিংবা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে নভেম্বরেই তফসিল ঘোষণা করা হবে।’
তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাকে সহজ করার লক্ষ্যে কমিশন একটি অ্যাপস তৈরি করছি। আগামী নভেম্বরের আগেই এটা চালু করতে চাই। আশা করি এই সময়ের মধ্যে অ্যাপসটি চালু করা হবে।’
আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইনে দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘যেসব এলাকার যোগাযোগব্যবস্থা ভালো, সেসব এলাকায় ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন আর কোনো সংলাপ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আনিছুর রহমান বলেন, ‘না, আমরা আর ডাকব না। আমরা ডেকেছিলাম তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই থাকুক। আমরা এসব নিয়ে আর কথা বলব না।’
এ জাতীয় আরো সংবাদ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ
তারল্য সংকটে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ২,৫০০ কোটি টাকার...
প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৪০ অপরাহ্ণ