আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের আঘাতে কাকার মৃত্যু পালিয়ে যাওয়ার সময় ভগেন ও তপন ভারতে গ্রেপ্তার
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০ বার।
জমির আইল কেটে জল বের করে নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশ এর আঘাতে জিতেন্দ্র নাথ মন্ডল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা-ভবানীপুর এলাকার গড়িয়ারডাঙা ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জিতেন্দ্র নাথ মন্ডলের(৫৬) বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙা গ্রামে।
এদিকে কাকাকে হত্যা করে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী চারাবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শনিবার সকালে ইসলামের নার্সারি থেকে ভারতের পশ্চিমবঙ্গেও উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানাধীন আমুদিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তপন ও ভগেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গড়িয়াডাঙা গ্রামের হাজরা মন্ডল জানান, তাদের ধানের ক্ষেতের নীচে জ্যাঠামহাশয় পাঁচু মন্ডলের কৃষি জমি রয়েছে। তাদের ধান লাগানো হলেও জ্যাঠামহাশয়ের জমিতে জলের অভাবে ধান লাগাতে পারেনি। একপর্যায়ে শুক্রবার সকালে জ্যাঠাতো ভাই ভগেন মন্ডল ও তপন মন্ডল তাদের জমির আইল কেটে সমস্ত জল তাদের জমিতে নামিয়ে নিলে তাদের ক্ষেত জলশূন্য হয়ে যায়। সকাল সাড়ে ১১টার দিকে বাবা জিতেন মন্ডল এসে আইল কাটার প্রতিবাদ করায় বাবা ও জ্যাঠার মধ্যে বাক বিতাণ্ড হয়। কিছুক্ষণ পর বাবা ব্রিজের মাথায় আসলে তপন মন্ডর দৌঁড়ে এসে লাঙ্গলের ঈশ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বাবাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বাবাকে শুক্রবার বিকেলে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা ৫০০ শয্যা হাসপাতালের মর্গে শনিবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় গড়িয়ারডাঙা ব্রীজের নিকটবর্তী শ্মশানে বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
গড়িয়ারডাঙা গ্রামের আব্দুর রাশেদ জানান, মৃত্যুর খবর জানতে পেরে তারা নিজেদের ঘরের দামি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলে শুক্রবার গভীর রাতে পাচু মন্ডল,তপন মন্ডল ও তার স্ত্রী,ভগেন মন্ডল পালিয়ে যায়।শুধু ভগেনের স্ত্রী বৈশাখী,মা ও শাশুড়ী বাড়ী থেকে যায়। শনিবার সকালে ভারতের আমুদিয়া সীমান্ত থেকে ভগেন ও তপনকে বিএসএফ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থ্যা নেওয়া হবে।
এ জাতীয় আরো সংবাদ
আইল কেটে জল নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশের...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১১:১২ অপরাহ্ণ
কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর লাশ...
প্রকাশিতঃ ২২ আগস্ট ২০২৬, শনি, ১২:৪১ অপরাহ্ণ
কালিগঞ্জে হিন্দু পরিবার অস্ত্রের মুখে জিম্মি করে ঘরসহ ২৫...
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:৩০ অপরাহ্ণ
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৬, শনি, ৭:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...
প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ
শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ