সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২২ বার।
“প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬’। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের Combatting Human Trafficking, People Smuggling, and Cyber Scams – 4p framework প্রকল্পের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরার মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক এই দিবসের তাৎপর্য ও মানব পাচার রোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জরিপ অফিসার মোঃ আবদুল মজিদ এবং মোঃ আব্দুস সালাম।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রেইন্টিগ্রেশন) ইমরান হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র্যাকের সাইকোসোশ্যাল কাউন্সিলর নন্দিতা সরকার।
এছাড়া মুক্ত আলোচনা পর্বে মানব পাচারের শিকার (ভিকটিম), সম্ভাব্য অভিবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ
ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা বিজিবি’র ত্রাণ বিতরণ
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ৩:৪৩ অপরাহ্ণ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ
কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হত্যা গ্রেপ্তারকৃত মামুনের...
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ১:১৬ অপরাহ্ণ