সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অভিযোগ
Image

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অভিযোগ

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২১ বার।

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে  ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অভিযোগ

সাতক্ষীরায় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন জমিকে অবৈধভাবে পৌরসভার আওতাভুক্ত দেখিয়ে রাস্তা ও ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। একজন চিকিৎসাক ও এক স্বর্ণ ব্যবসাডীকে বিশেষ সুবিধা দিতে তারা এই কাজ করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শহরের পলাশপোল (চৌরঙ্গী মোড়) এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পলাশপোল মৌজায় তাঁর পিতা মো. অজিয়ার রহমানের নামীয় প্রায় ৬৪.৪৪ শতক জমি দীর্ঘদিন ধরে সরকারের খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিবেশী ডা. শেখ সাঈদ হাসান শুভ ও ভবেন্দ্র দে নিজ নিজ বাড়ি নির্মাণের সময় সামনের পথের ঢাল তাঁদের জমির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ার পর তারা সাতক্ষীরা পৌরসভার সঙ্গে যোগসাজশ করে পারিবারিক পথকে পৌরসভার রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত দেখিয়ে সেখানে ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি জানার পর গত ১৬ জুলাই সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর কাজ বন্ধের আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ১৯ জুলাই জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। একই দিনে সাতক্ষীরা এডিএম কোর্টে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা (নং-৯৫১/২৬) দায়ের করা হলে আদালত কাজ বন্ধের নির্দেশ দেন।

জাকির হোসেন আরো বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সদর থানার পুলিশ বিবাদীপক্ষকে নোটিশ করলেও অভিযোগ অনুযায়ী কাজ অব্যাহত থাকায় পরে তিনি ১৮৮ ধারায় আরও একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুনরায় ১৪৫ ধারায় মামলা হলে আদালত আবারও কাজ বন্ধের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী সদর থানার এক কর্মকর্তা গত ২৮ জুলাই নির্মাণকাজ বন্ধ করেন এবং পৌরসভাকে আদালতের নির্দেশের বিষয় অবহিত করতে যান। পরে তিনি পৌরসভার সচিব ও সিইওর সঙ্গে দেখা করে ব্যক্তি মালিকানাধীন জমিতে সরকারি রাস্তা ও ড্রেন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তাঁরা নাকি বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গাতেও তারা কাজ করতে পারেন। এসময় এ বক্তব্যের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, পৌরসভার সচিব, সিইও ও নির্বাহী প্রকৌশলী ডা. শেখ সাঈদ হাসান শুভ ও স্বর্ণ ব্যবসায়ী ভবেন্দ্র দে কে সুবিধা দিতেই এ কাজ করছেন। তাঁর দাবি, যেখানে মাত্র দুটি পরিবার বসবাস করে সেখানে রাস্তা ও ড্রেন নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও শহরের অনেক জনবহুল এলাকার বেহাল সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টির প্রতিবাদ করায় ডা. শুভ ও ভবেন্দ্র দে-র লোকজন তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি তাঁর পৈত্রিক সম্পত্তিতে সরকারি রাস্তা ও ড্রেন নির্মাণ বন্ধ করতে এবং ইতোমধ্যে নির্মিত অংশ অপসারণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ

ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা  বিজিবি’র ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ৩:৪৩ অপরাহ্ণ

নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ

কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হত্যা গ্রেপ্তারকৃত মামুনের...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ১:১৬ অপরাহ্ণ

আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বিরুদ্ধে জমি দখলসহ মিথ্যে...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৭:৩৮ অপরাহ্ণ