শ্যামনগরে ১৪টি এয়ারগান,গুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার 
Image

শ্যামনগরে ১৪টি এয়ারগান,গুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার 

প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৬:২৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৭৩ বার।

শ্যামনগরে ১৪টি এয়ারগান,গুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার 

চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ১৪টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাখালির একটি চিংড়ি ঘেরে পুঁতে রাখা এসব জিনিস উদ্ধার করে কৈখালি রিভারিয়ান বর্ডার গার্ডের সদস্যরা। তবে এ সময় কোন চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুর রউফ শুক্রবার সকাল ১১টায় একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহষ্পতিবার গভীর রাতে শ্যামনগরের কৈখালি বিওপি’র আওতাধীন সীমান্তের গোলাখালির একটি চিংড়ি ঘেরের কোনায় মাটির নীচে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় ১৪টি ভারতীয় এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি,৯টি স্প্রিং, ২২টি পিস্টন হোল্ডার ও ৫০টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা। এ সময় কোন চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি। আগামী নির্বাচনে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এসব আনা হচ্ছিল বলে মনে করে আরবিজি। তবে চোরাচালানিদের চিহ্নিত করার ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে মর্মে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বিরুদ্ধে জমি দখলসহ মিথ্যে...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৭:৩৮ অপরাহ্ণ

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায়...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫৭ অপরাহ্ণ

কাঠগড়ায় মেয়ে হত্যার সহিংসতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫০ অপরাহ্ণ

সুমাইয়া হত্যার ৬ দিনেও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১০:১৬ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ