মৎস্য প্রকল্প উন্নয়নে জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৫, বৃহঃ, ২:২৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩৭ বার।
বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামার কার্যালয়ের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিপুল কুমার বসাক।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের খামার প্রকল্পের (১ম পর্যায়) মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান।

উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ফারহানা তাসলিমা, সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, আঞ্চলিক পরিচালক জয়দেব পাল।
উপস্থিত ছিলেন কলারােয়া সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা,সাতক্ষীরা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান,কালিগঞ্জ সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ,শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান,উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।
এ জাতীয় আরো সংবাদ
ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা বিজিবি’র ত্রাণ বিতরণ
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ৩:৪৩ অপরাহ্ণ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ
কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হত্যা গ্রেপ্তারকৃত মামুনের...
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ১:১৬ অপরাহ্ণ
আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বিরুদ্ধে জমি দখলসহ মিথ্যে...
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৭:৩৮ অপরাহ্ণ
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায়...
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫৭ অপরাহ্ণ
কাঠগড়ায় মেয়ে হত্যার সহিংসতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন...
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫০ অপরাহ্ণ