স্বামীর পুরুষাঙ্গ কেটে থানায় শিক্ষিকা, কৌশলে বিষ আনিয়ে করলেন আত্মহত্যা! অনলাইনে অর্ডার করে বিষ কিনেছিলেন আগেই
Image

স্বামীর পুরুষাঙ্গ কেটে থানায় শিক্ষিকা, কৌশলে বিষ আনিয়ে করলেন আত্মহত্যা! অনলাইনে অর্ডার করে বিষ কিনেছিলেন আগেই

প্রকাশিতঃ ১৩ জুলাই ২০২৫, রবি, ১২:১০ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২০৭ বার।

স্বামীর পুরুষাঙ্গ কেটে থানায় শিক্ষিকা, কৌশলে বিষ আনিয়ে করলেন আত্মহত্যা! অনলাইনে অর্ডার করে বিষ কিনেছিলেন আগেই

থানায় কৌশলে ওষুধের বদলে বাসা থেকে বিষ আনিয়ে তা খেয়ে আত্মহত্যা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফিরোজা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে তার আগে বুধবার রাতে স্বামী ইসমাইলের গোপনাঙ্গ কাটেন তিনি। 

এদিকে আত্মহত্যার এ ঘটনায় তাকে সহায়তার দায়ে শোভা ও কণা নামে তৃতীয় লিঙ্গের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ফিরোজা আশরাফী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং তাঁর স্বামী ইসমাইল কামাল রিফাত একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দু’জনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ কারণে তারা পল্লবী ও বসুন্ধরায় আলাদা বাসায় থাকতেন। কলহের জেরে বুধবার গভীর রাতে পল্লবীর বাসায় গিয়ে স্বামী ইসমাইলের গোপনাঙ্গ কেটে দেন ফিরোজা। পরে নিজেই অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ইসমাইলের স্বজনরা পুলিশের কাছে অভিযোগ করেন। একই সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ফিরোজা।
পরে পল্লবী থানা পুলিশ ফিরোজাকে গ্রেপ্তারের জন্য ভাটারা থানা পুলিশকে অনুরোধ জানায়। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফিরোজাকে হেফাজতে নেয় পুলিশ। তবে তিনি ৯৯৯-এ কল করায় তাঁকে নারী ও শিশু ডেস্কে রাখা হয়।

এদিকে থানায় থাকা অবস্থায় ফিরোজা কৌশলে ফোন দিয়ে আইনি সহায়তার জন্য একজনের সঙ্গে যোগাযোগ করেন। সেই ব্যক্তি তৃতীয় লিঙ্গের শোভাকে ভাটারা থানায় পাঠান। শোভা থানায় গেলে ফিরোজা তার বসুন্ধরার বাসা থেকে অ্যাজমার ওষুধ এনে দিতে বলেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শোভা ওষুধ এনে দেন। সেটি খেয়ে অসুস্থ হয়ে পড়েন ফিরোজা। পরে জানা যায়, বাসা থেকে বিষ এনে খেয়েছেন তিনি।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, ফিরোজা আশরাফী নিজেকে অ্যাজমার রোগী জানিয়ে তার বাসা থেকে ওষুধ আনিয়ে খাওয়ার কথা বলেন। ওষুধ বদলে বাসায় ৭ তারিখে অনলাইনে অর্ডার করে আনিয়ে রাখা বিষ পান করে আত্মহত্যা করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা: মৃত্যু বেড়ে ৫৪,...

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৬ অপরাহ্ণ