বঙ্গবাজারে আগুন: ২ হাজার কোটি টাকার ক্ষতি
প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৩, মঙ্গল, ১১:৩০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৩ বার।
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে আনুমানিক দুই হাজার কোটি টাকা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রাথমিকভাবে থোক বরাদ্দ হিসেবে সাতশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে এ দাবি করেন তিনি।
হেলাল উদ্দিন বলেন, এখনও ধ্বংসস্তূপে আগুন জ্বলছে। সব পুড়ে শেষ না করা পর্যন্ত এই আগুন জ্বলবে। আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই দোকান রয়েছে আড়াই হাজারের মতো। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই আগুন বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে।
তিনি আরও বলেন, এই ব্যবসায়ীদের পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে সাতশ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি।
এ জাতীয় আরো সংবাদ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...
প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ