চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৪, সোম, ১০:৩০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৭ বার।
বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে রোজা। সে হিসেবে আজ রাতেই তারাবির নামাজ পড়বেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি বলেন, ‘আজ রাতে প্রথম তারাবির নামাজ এবং সেহরি হবে। আগামীকাল প্রথম রমজান।’
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসে চাঁদ দেখা কমিটি।
সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
এরপর চাঁদ দেখার বিষয়টি উপস্থিত সাংবাদিকদের জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। আজ তারাবি পড়ে ও সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।’
এসময় তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, সৌদি আরবে পবিত্র রমজান শুরু হয়েছে। রোববার (১০ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ (সোমবার) থেকে দেশটিতে রোজা শুরু হয়।
এ জাতীয় আরো সংবাদ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ
চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ
সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ
আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ