২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ
প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৪, বুধ, ১২:২১ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪৭৯ বার।
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড।
মঙ্গলবার (৫ মার্চ) আন্তশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথমদিকে আয়োজন করা হবে।
তিনি বলেন, করোনা মহামারির আগে আমরা সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করতাম। আমরা আগের সেই সূচিতে ফিরে যেতে চাই। এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে আয়োজন করা যাবে। আগে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হতো। আশা করছি, আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারবো।
এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রসঙ্গে অধ্যাপক তপন কুমার বলেন, আমাদের পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা কঠিন হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।
এ জাতীয় আরো সংবাদ
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবে অতিরিক্ত সময়
প্রকাশিতঃ ৫ জুলাই ২০২৫, শনি, ১০:২৪ অপরাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৫, বুধ, ১০:৫৮ অপরাহ্ণ
সাত কলেজের ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ গঠনের দাবি পূরণ সম্ভব?
প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:১৭ অপরাহ্ণ
পাঠ্যবইয়ে যে পাঁচটি পরিবর্তন আসছে
প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০২৪, বৃহঃ, ৮:৪৮ অপরাহ্ণ
হারিয়ে যাওয়া এক ইসলামিক লাইব্রেরি থেকে যেভাবে আধুনিক গণিতের...
প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৪, সোম, ১২:২১ পূর্বাহ্ণ
রমজানে স্কুল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৪, সোম, ১০:৪২ অপরাহ্ণ