সাতক্ষীরা প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন
প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহঃ, ১০:৩৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৩ বার।
শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের চত্ত্বরে দেশের জন্য আত্মত্যাগ ও জীবন উৎসর্গ করা শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে তাদের স্মরণ করেন সাংবাদিকরা বলেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি শত্রু বিতাড়নের চূড়ান্ত বিজয়ের মুহুর্তে রাজাকার আলবদর আল শামসরা জাতিকে মেধাশুন্য করার পরিকল্পনা করে। এরই জেরে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকাররা দেশের সূর্যসন্তানদের ধরে এনে হত্যা করে। পরে তাদের দেহ ফেলে দেওয়া হয় মিরপুর বধ্যভূমিতে। জাতির কোনো সন্তানকে হত্যা করে যেমন বাঙ্গালিকে দুর্বল করা যায়নি তেমনি ভারি অস্ত্র নিয়ে স্বাধীনতার বিরোধীতা করেও বাঙ্গালির বিজয় ঠেকানো যায়নি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমাদের কাজ করতে হবে।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীরমুক্তিযেদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফারুক মাহবুবুর রহমান, সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা কালিদাস রায়, বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক আমার বার্তার এবিএম মোস্তাফিজুর রহমান, দৈনিক খবর পত্রের রবিউল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, দৈনিক গ্রামের কাগজের এম এম রেজাউল উসলাম, দৈনিক নওয়াপাড়ার হাফিজুর রহমান ও দৈনিক সকালের সময়ের এসকে কামরুল হাসান প্রমুখ।
এ জাতীয় আরো সংবাদ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৫ অপরাহ্ণ