ভারতে টানেলে আটকেপড়া ৪১ শ্রমিক উদ্ধার
Image

ভারতে টানেলে আটকেপড়া ৪১ শ্রমিক উদ্ধার

প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩৩ বার।

ভারতে টানেলে আটকেপড়া ৪১ শ্রমিক উদ্ধার
ভারতের উত্তরাখণ্ডে ধসেপড়া টানেলে প্রায় ১৭ দিন আটকে থাকার পর ৪১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
এবিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেন, ‘১৭ দিন পর টানেলে আটকে পড়া ৪১ শ্রমিক উদ্ধার হওয়ার মাধ্যমে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের বিজয় হয়েছে।’
উদ্ধার হওয়া শ্রমিকদের নিকটস্থ অস্থায়ী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারের পর শ্রমিকদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি ৪১টি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল, যাতে প্রয়োজনে শ্রমিকদের হৃষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নিয়ে যাওয়া যায়।’
এর আগে, গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে ধস নামলে তাতে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। এরপর থেকেই তাদের উদ্ধারের তোড়জোড় শুরু হয়।

এ জাতীয় আরো সংবাদ

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:১৫ অপরাহ্ণ

রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক...

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৩ অপরাহ্ণ

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ