পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, অন্যটির লাখ টাকা জরিমানা
Image

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, অন্যটির লাখ টাকা জরিমানা

প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৩, বুধ, ৮:৫৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩২১ বার।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, অন্যটির লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার বি.বি.ব্রিকস গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে জ¦ালানি হিসাবে কাঠ ব্যবহার করায় এস.বি.এল. ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনী ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বাবুলিয়ায় অবস্থিত মো. লিয়াকত হোসেনের বি.বি.ব্রিকস বুড়ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া ভাটার জ¦ালানি হিসেবে কাঠ ব্যবহার করায় মেহের আলী সরদারের এস.বি.এল. ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।# সাতক্ষীরা প্রতিনিধি।

এ জাতীয় আরো সংবাদ

ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা  বিজিবি’র ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ৩:৪৩ অপরাহ্ণ

নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ

কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হত্যা গ্রেপ্তারকৃত মামুনের...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ১:১৬ অপরাহ্ণ

আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বিরুদ্ধে জমি দখলসহ মিথ্যে...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৭:৩৮ অপরাহ্ণ

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স, এক সপ্তাহের বিশেষ অভিযানের ঘোষণা-মতবিনিময় সভায়...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫৭ অপরাহ্ণ

কাঠগড়ায় মেয়ে হত্যার সহিংসতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন...

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৫:৫০ অপরাহ্ণ

সুমাইয়া হত্যার ৬ দিনেও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১০:১৬ অপরাহ্ণ