‘নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন, পুলিশ তাই করবে’
Image

‘নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন, পুলিশ তাই করবে’

প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০২৩, বুধ, ১০:১৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৮২ বার।

‘নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন, পুলিশ তাই করবে’
আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, পুলিশ তা-ই করবে। নিয়মতান্ত্রিক আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে।’
বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এসব কথা বলেন। এর আগে তফশিলের নিরাপত্তার বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
বেলা ২টা ১৫ মিনিটে ইসি থেকে বের হন ডিএমপি কমিশনার। এর আগে দুপুর ১টা ৮ মিনিটে তিনি ইসি ভবনে প্রবেশ করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘তফশিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য ইসিতে এসেছি, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে। আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’
প্রসঙ্গত, আজ সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর আগে বিকাল ৫টায় কমিশনের বৈঠক রয়েছে। বৈঠকের পর তফসিল ঘোষণা করবেন সিইসি। নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ

চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার দাবি নাহিদ ইসলামের

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৬ পূর্বাহ্ণ

সংস্কার না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না বিরোধী...

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩১ অপরাহ্ণ

আরেকটি নজির তৈরি করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৭ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিপাকে জামায়াত

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৫ অপরাহ্ণ